কলকাতা: আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিয়েছিল ক্যামাক স্ট্রিট থানার পুলিশ। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে একটি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধে। আর এবার সেই ঘটনাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েনকে ডেকে পাঠিয়েছিল শেক্সপিয়র সরণী থানার পুলিশ। সেই নোটিশের ভিত্তিতে আজ, সেপ্টেম্বরের ১ তারিখ দুপুর ১২ টা বেজে ১৭ মিনিট নাগাদ হাজিরা দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।