কলকাতা : নিরাপত্তা চেয়ে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন সৌগত রায়। অমিত শাহের বাড়িতে গিয়ে চিঠি দিয়ে এলেন তৃণমূল সাংসদ। কলকাতা বিমানবন্দর চত্বরে বিক্ষোভের কথা উল্লেখ করে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছেন তিনি। 'আমার নিজের কেন্দ্রে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল', পর্যাপ্ত নিরাপত্তা চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন দমদমের তৃণমূল সাংসদ।