ওই সময়ে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলাচল করবে। কলকাতা মেট্রো জানাচ্ছে, গীতাঞ্জলি (নাকতলা) ও কবি নজরুল (গড়িয়া বাজার) স্টেশনের মধ্যে রক্ষণাবেক্ষণের কাজের জন্যেই এই ব্লক নেওয়া হয়েছে।
সন্ধ্যা ৬টা ৩০–এর পরে পরিস্থিতি অনুকূল থাকলে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ব্লু লাইনের পুরো পথে ফের স্বাভাবিক পরিষেবা চালু হবে। এই অসুবিধার জন্যে যাত্রীদের কাছে আগাম দুঃখপ্রকাশ করেছেন মেট্রো কর্তৃপক্ষ।
এক নজরে
আগামী রবিবার, ১৩ সেপ্টেম্বর কলকাতা মেট্রোর ব্লু লাইনে রক্ষণাবেক্ষণের কাজ হবে।
সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ পর্যন্ত (সাড়ে ৯ ঘণ্টা) ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে।
এই সময়ে শহিদ ক্ষুদিরাম (নিউ গড়িয়া) থেকে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।
তবে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক থাকবে।
সন্ধ্যা ৬টা ৩০-এর পর ব্লু লাইনের সম্পূর্ণ পথে (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) ফের স্বাভাবিক পরিষেবা চালু হবে।
গীতাঞ্জলি (নাকতলা) ও কবি নজরুল (গড়িয়া বাজার) স্টেশনের মাঝে কাজের জন্যই এই সিদ্ধান্ত।