কলকাতা: অতিবৃষ্টির জেরে তিলডাঙা ও নিউ ফরাক্কা স্টেশনের মধ্যে রেল লাইনে ভয়াবহ ধস। ধসের জেরে ব্য়াহত NJP গামী লাইনে ট্রেন চলাচল। ৫ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লেট একাধিক দূরপাল্লার ট্রেন। নিউ ফরাক্কা স্টেশনের কাছে এই ধসের কারণে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বিপর্যস্ত। দুর্ভোগের শিকার বহু যাত্রীরা। পরপর বাতিল করা হয়েছে ট্রেন। ঘুরপথে চলছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। দুর্ভোগের শিকার যাত্রীরা। বাসের টিকিটের জন্যও হাহাকার।
কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে ?
নিউ ফরাক্কা স্টেশনের কাছে লাইনে ধস, উত্তরবঙ্গের বেশিরভাগ ট্রেন বাতিল করেছে রেল কতৃপক্ষ। দেখুন সেই তালিকা -
১। বাতিল করা হয়েছে আজ রাতের শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস।
২। বাতিল করা হয়েছে আজ রাতের শিয়ালদা-হলদিবাড়ি দার্জিলিং মেল।
৩। বাতিল করা হয়েছে আজ রাতের শিয়ালদা-মালদা টাউন গৌড় এক্সপ্রেস।
৪। বাতিল করা হয়েছে আজ রাতের শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস।
৫। বাতিল করা হয়েছে কালকের শিয়ালদা-সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।
দেরিতে ও ঘুরপথে চলছে কোন কোন ট্রেন ?
শুধু ট্রেন বাতিল নয়, বহু ট্রেন চলছে দেরিতে। এই মহুর্তে দেরিতে চলছে রাঁচি–কামাখ্যা এক্সপ্রেস ট্রেন। কামাখ্যা–কর্ণভূমি ও আগরতলা–হামসফর সুপারফাস্ট এক্সপ্রেস। ঘুর পথে চলছে আজ রাতের শিয়ালদা-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস।