সাধারণ স্কুলেই পড়াশোনা করুক বিশেষ সক্ষমরা, পরিকাঠামোয় জোর রাজ্যের


 ‘শিক্ষার অধিকার আইন, ২০০৯’ অনুযায়ী এইট পর্যন্ত সাধারণ স্কুলেই পড়াশোনা করে রাজ্যের বিশেষ ভাবে সক্ষম পড়ুয়ারা। তার পরে নানা সময়ে পরিকাঠামোগত সমস্যার সম্মুখীন হয়ে এরা স্কুলছুট হচ্ছে বলে জানা গিয়েছে। তা ঠেকাতে উদ্যোগী স্কুলশিক্ষা দপ্তর।

সাধারণ সরকারি ও পোষিত স্কুলে আরও বেশি সংখ্যায় এমন স্টুডেন্ট ভর্তির লক্ষ্যে যথাযথ পরিকাঠামো নিয়ে তিন দিনের কর্মশালা শুরু হয়েছে মঙ্গলবার। স্কুলে এদের পড়াশোনা ও স্বাভাবিক চলাফেরায় সহায়ক পরিকাঠামো নিয়ে কাজ হবে এই ওয়ার্কশপে।

Post a Comment

Previous Post Next Post