সিন্থেটিক গ্যাস প্রকল্পে রাজ্যে বিপুল বিনিয়োগ


রাজ্যে প্রথম কয়লা থেকে সিন্থেটিক ন্যাচারাল গ্যাস তৈরির মেগা প্রকল্পের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া ও পাণ্ডবেশ্বর ব্লকের সীমানায় জামশোল মৌজার ১৯০ একর জমিতে এই প্রকল্প গড়ে উঠছে। জামুড়িয়ার বিধায়ক বিজন মুখোপাধ্যায় জানান, প্রকল্পের কাজের আনুষ্ঠানিক সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গ্যাস উৎপাদনের পরে উদ্বোধনে থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কোল ইন্ডিয়ার ডিরেক্টর পীযূষ কুমার জানিয়েছেন, কোল ইন্ডিয়া লিমিটেড ও গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের (গেইল) যৌথ উদ্যোগ 'কোল গ্যাস ইন্ডিয়া লিমিটেড' ১৩ হাজার ৫২ কোটি টাকা বিনিয়োগে এই প্রকল্প বাস্তবায়িত করছে। যৌথ সংস্থার পরিচালন পর্ষদে ইসিএলের (ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড) প্রতিনিধিও থাকছেন। অগস্টে বিশেষজ্ঞদের একটি দল তিন দিন ধরে ফিল্ড সার্ভে করে সবুজ সঙ্কেত দিয়েছেন। তিনি আরও জানান, এই প্রকল্পের টেন্ডার হবে আন্তর্জাতিক পর্যায়ে। প্রকল্পটি তৈরি হতে অন্তত চার বছর সময় লাগবে। এটির জীবনকাল ধরা হয়েছে ২৫ বছর। প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হবে প্রায় চার হাজার। বর্তমানে এই প্রকল্পের প্রধান হিসেবে রয়েছেন রামচন্দ্র নগর।

Post a Comment

Previous Post Next Post