মাতৃহারা অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। প্রয়াত অভিনেত্রীর মা মা কৃষ্ণা মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৭৫ বছর। মঙ্গলবার পরিবারের তরফে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে এই কঠিন সময়ে পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার জন্য সকলের কাছে আবেদন জানানো হয়েছে।