নয়াদিল্লি: দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (DUSU) ২০২৬-২৭ ঘিরে জোরদার হচ্ছে প্রস্তুতি। একাধিক দফায় মনোনয়ন প্রত্যাহারের পর অবশেষে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক এবং যুগ্ম সম্পাদক—ছাত্র সংসদের এই চারটি গুরুত্বপূর্ণ পদের জন্য প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। সভাপতি পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৭ জন।
সভাপতি পদে প্রার্থীরা হলেন—অনন্যা রতুড়ি, অস্মিত কুমার, এজাজ মনসুরি, সমর্থ বেনিওয়াল, সমীর কুমার, বিজয় শঙ্কর মীনা এবং যশ দাবাস।
অন্যদিকে, সহ-সভাপতি পদে রয়েছেন ৫ জন—অরণ্য সিং রাঠোর, দীপাংশু শোকিন, ইশু মৌর্য, বীর চত্রাথ এবং অক্ষত শিখর।
সম্পাদক পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। তাঁরা হলেন—নম্রতা চৌধুরী, পঙ্কজ কুমার, রিয়া ছাওড়ি এবং স্তানজিন দেশকিয়ং।
যুগ্ম সম্পাদক পদেও রয়েছেন ৪ জন—পারিজাত, গোপাল চৌধুরী, লক্ষ্যরাজ সিংহ এবং বিশাল যাদব।
সাম্প্রতিক ছাত্র সমস্যা, বিভিন্ন দাবি-দাওয়া এবং আন্দোলনের আবহে এবারের দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে পড়ুয়াদের মধ্যে আগ্রহও যথেষ্ট। ফলে নির্বাচনী লড়াই কোন দিকে যায়, সেদিকে নজর রয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রমহলের।
তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকাশিত তালিকাটি আপাতত অস্থায়ী। প্রার্থীদের জমা দেওয়া নথিপত্র যাচাই করার পর কোনও অসঙ্গতি ধরা পড়লে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল করা হতে পারে।