অক্টোবরে দুর্গাপুজো। তার পরের মাসেই কলকাতা, হাওড়া-সহ ৭টা পুরভোটের ভোটের ঢাকে কাঠি পড়তে চলেছে। জেলা শাসকদের সঙ্গে বৈঠকের পর আগামী পুরভোট নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্ত। আসন্ন পুরসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি পর্যালোচনা করেছে রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সংশ্লিষ্ট জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্ত। এরপর আজ, শুক্রবার জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন তিনি। তারপরই জানিয়ে দেন, পুজোর পরই অক্টোবরের শেষে পুরভোটের নোটিফিকেশন জারি হবে।
রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্তর সঙ্গে বৈঠকে যোগ দেন হাওড়া, দার্জিলিং, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি, কালিম্পং, ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকরা। বৈঠকে আলোচনা হয়, ভোটকর্মী, গণনাকেন্দ্র ও EVM মুভমেন্ট নিয়ে। এরপর কৃষ্ণ গুপ্ত জানান, আগামী সপ্তাহ থেকে জেলায় জেলায় পাঠানো শুরু হবে ইভিএম
। আসন সংরক্ষণের চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ হবে ৬ অক্টোবর।
। আসন সংরক্ষণের চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ হবে ৬ অক্টোবর।
কবে কোথায় ভোট ? রাজ্য নির্বাচন কমিশনার জানালেন, নভেম্বরের শেষেই হবে পুরভোট । অক্টোবরের শেষে নোটিফিকেশন জারি করা হবে। কলকাতা পুরনিগম ও হাওড়া পুরনিগমের আইন সংশোধনের কাজ সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি কালিম্পং, দার্জিলিং, ধূপগুড়ি, হলদিয়া ও ঝাড়গ্রাম পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজও শেষ হয়েছে। আসন সংরক্ষণের প্রক্রিয়া চলছে। কলকাতা ও হাওড়া পুরনিগমের ক্ষেত্রে ৭ অক্টোবর ২০২৬ এবং অন্যান্য পুরসভার ক্ষেত্রে ৬ অক্টোবর ২০২৬ Form B প্রকাশের জন্য নির্ধারিত হয়েছে।
প্রথম দফায় কোন কোন পুরসভায় ভোট?
প্রথম দফায় কলকাতা, হাওড়া, বালি, কালিম্পং, কার্শিয়াং, ধূপগুড়ি এবং হলদিয়া পুরসভায় ভোট হবে। আইন অনুযায়ী রাজ্য সরকারের সঙ্গে পরামর্শের পর চূড়ান্ত সিদ্ধান্ত ও ভোটের সময়সূচি ঠিক করবে রাজ্য নির্বাচন কমিশন। ভোটের জন্য জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে পাওয়া ইভিএমগুলি সংশ্লিষ্ট জেলাগুলির মধ্যে বণ্টন করা হচ্ছে।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ১ জুলাই ২০২৬ পর্যন্ত নির্বাচন কমিশন (ECI)-এর ভোটার তালিকা অক্টোবরের প্রথম সপ্তাহে গ্রহণ করা হবে। ওই তালিকার খসড়া প্রকাশিত হবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে, আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে নভেম্বরের প্রথম সপ্তাহে। তারপরই বিধানসভা ভোটের ফল ঘোষণার ছ'মাসের মধ্য়েই হতে চলেছে কার্যত মিনি বিধানসভা ভোট !