সীমান্তপাচার থেকে সন্ত্রাসী কার্যকলাপ, শেহজাদ ভাট্টি গোষ্ঠীকে জঙ্গি সংগঠন ঘোষণা কেন্দ্রের


সীমান্তপাচার থেকে সন্ত্রাসী কার্যকলাপ—একাধিক অভিযোগে শেহজাদ ভাট্টি গোষ্ঠীকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইউএপিএ আইনের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মূলত কাশ্মীরকে কেন্দ্র করে জঙ্গি কার্যকলাপ চালানোর অভিযোগ রয়েছে এই গোষ্ঠীর বিরুদ্ধে। পাশাপাশি মাদক ও অস্ত্র পাচারের সঙ্গেও তাদের যোগ থাকার অভিযোগ উঠেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ থেকেও ভাট্টি গোষ্ঠীর বেশ কয়েক জন সদস্যকে গ্রেফতার করেছিলেন গোয়েন্দারা।
বুধবার সমাজমাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘জিরো টলারেন্স’ নীতির সঙ্গে সঙ্গতি রেখেই ইউএপিএ আইনে শেহজাদ ভাট্টি গোষ্ঠীকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের এই পদক্ষেপের ফলে সংগঠনটির বিরুদ্ধে আইন অনুযায়ী আরও কড়া ব্যবস্থা নেওয়ার পথ খুলে গেল।

Post a Comment

Previous Post Next Post