ক্যামাক স্ট্রিটের অফিসে ভাঙচুরের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, গ্রেফতার ৬


ক্যামাক স্ট্রিটের অফিসে ভাঙচুরের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেকের কার্যালয়ে ঢুকে হামলার অভিযোগে ৬ জন গ্রেফতার। বিজেপির বিরুদ্ধে ক্যামাক স্ট্রিটের অফিসে ঢুকে হামলার অভিযোগ করেছিলেন অভিষেক। থানায় ই মেলে অভিষেক যে অভিযোগ পাঠিয়েছিলেন, তার ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হয়েছে, জানাল পুলিশ। বিধানসভা ভোটের আগে ধৃত ৬ জনের তৃণমূলের সঙ্গে যোগসূত্র ছিল, দাবি পুলিশের। ঘটনায় ভাঙচুর, অবৈধ অনুপ্রবেশ, চুরির অভিযোগে মামলা। 'সিসি ক্য়ামেরার ফুটেজে দেখা যাচ্ছে যে মনিটর নিয়ে বেশ কয়েকজন এ ঘর থেকে ও ঘর যাচ্ছেন। তাঁরা সেই সমস্ত জিনিস সিঁড়িতে রেখেই চলে যান', দাবি পুলিশের।

Post a Comment

Previous Post Next Post