কলকাতা: মেট্রোয় ফের বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া দেখতে পাওয়া গিয়েছে। এরপরেই যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। জানা গিয়েছে, এদিন বিকেল সাড়ে ৪ টে নাগাদ এই ঘটনাটি ঘটেছে। আচমকা ধোঁয়া চোখে পড়তেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে মেট্রো যাত্রীদের মধ্যে। ধোঁয়ায় ভরে যায় বেলগাছিয়ার ভূগর্ভস্থ মেট্রো স্টেশনও। এর জেরে মেট্রো চলাচলে সাময়িক প্রভাব পড়েছে। তবে শেষ অবধি পাওয়া খবরে, কামরা সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
দক্ষিণশ্বরগামী মেট্রোয় অঘটন। প্রাথমিকভাবে এটা বৈদ্যুতিক ঘটনা বলেই মনে করা হচ্ছে। বেলঘাছিয়া স্টেশনে এসে, যখন ট্রেনটি এসে দাঁড়ায়, তখন আচমকাই একটি নির্দিষ্ট কামরা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। প্রথমে কামরার ভিতরে জল ছেটানো শুরু হয়, এবং গোটা ট্রেনে যারা ছিলেন, তাঁদের প্রত্যেককেই নামিয়ে আনা হয়।