আর রাম বলা যাবে না ওল্ড মঙ্ককে! হাই কোর্টকে জানাল FSSAI


জনপ্রিয় রামের ব্র্যান্ডের উপর ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার কোপ! কেন্দ্রীয় সংস্থার তরফে স্পষ্ট করা হয়েছে, ওল্ড মঙ্ককে রাম হিসেবে বাজারে বিক্রি করা যাবে না। এদিন বম্বে হাই কোর্টে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা।
এদিন সংস্থার তরফে যে কাউন্সেলর উপস্থিত ছিলেন আদালতে, তিনি দাবি করেন, আপত্তিটা কেবল পণ্যটির লেবেলিং নিয়েই নয়। বরং এর উপাদান বা গঠনশৈলীর দিকটিও মাথায় রাখা হয়েছে। কিন্তু আপত্তিটা ঠিক কোথায়? বলা হচ্ছে, কৃত্রিম ফ্লেভার মিশিয়ে রামের স্বাদ-গন্ধ তৈরি করা হয়। ব্যবহার করা হয় ন্যাচালার স্পিরিট। আসলে এই ধরনের পানীয়র যে নিজস্ব স্বাদ-গন্ধ তা তৈরির নিজস্ব পদ্ধতি রয়েছে। কিন্তু তা না করে নিউট্রাল স্পিরিট মিশিয়ে নকল স্বাদ ও গন্ধ তৈরি করা হচ্ছে বলে দাবি করে তিনি বলেন, রাম হিসেবে বিক্রি করা যাবে না ওল্ড মঙ্ককে। বরং লেবেলে উল্লেখ করতে হবে পণ্যটি ‘রাম ফ্লেভাবের স্পিরিট’। এদিকে ওল্ড মঙ্কের প্রস্তুতকারী সংস্থা ‘মোহন মিকিন’ ইতিমধ্যেই আদালতের কাছে সংশোধিত লেবেল জমা দিয়েছে। যেপ্রসঙ্গে এফএসএসআই জানিয়েছে, তারা ওই লেবেল খতিয়ে দেখবে। তারপরই সিদ্ধান্ত নেবে এটাকে মান্যতা দেওয়া যাবে কিনা।

Post a Comment

Previous Post Next Post