CJP-র বিরুদ্ধে সমস্ত FIR প্রত্যাহার করতে বলল দেশের শীর্ষ আদালত, 'সুপ্রিম' নির্দেশ শুনে মিষ্টিমুখ 'ককরোচ'দের


নয়াদিল্লি: 'সুপ্রিম' নির্দেশে স্বস্তি ফিরল ককরোচদের। CJP-র বিরুদ্ধে সমস্ত FIR প্রত্যাহারের নির্দেশ সুপ্রিম কোর্টের । ছাত্র আন্দোলন সংক্রান্ত সমস্ত FIR প্রত্যাহার করতে বলল আদালত। স্ব সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই আন্দোলন প্রত্যাহার করেছে CJP। ৫ সেপ্টেম্বর যন্তর মন্তরে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছে ককরোচ জনতা পার্টি। ২০ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে সমস্ত রাজ্যে দায়ের করা FIR তুলতে নির্দেশ দেওয়া হয়েছে।  রাজ্যে সমস্ত তদন্ত প্রক্রিয়া বন্ধ করতেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 
সিজেপি নেতা সৌরভ দাস বলেছেন, সুপ্রিম কোর্ট আজ, ১৪২ এর পাওয়ার ব্যবহার করে, সমস্ত এফআইআর..শুধু দিল্লি, অসম, পশ্চিমবঙ্গ নয়, সারা দেশের রাজ্যের সিজেপি কর্মীদের বিরুদ্ধে  দায়ের হওয়া সমস্ত এফআইআর প্রত্যাহারের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এটা দেশের জন্য, দেশের যুব সম্প্রদায়ের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত। সুপ্রিম কোর্ট নির্দেশে, এটাও লিখেছে, একটি পৃথক এফআইআর ফাইল হবে দিল্লি। যেখানে কিছু দুষ্কৃতী চিহ্নিত হয়েছে, তাঁদের বিরুদ্ধে তদন্ত জারি থাকবে।' সেই সঙ্গে তিনি জানান, ৫ সেপ্টেম্বরের যন্তর মন্তরের আন্দোলন কর্মসূচিও প্রত্যাহার করে নিয়েছে ককরোচ জনতা পার্টি।' 'সুপ্রিম' নির্দেশের পর মিষ্টিমুখ করলেন সিজেপি কর্মীরা, সেই ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে সংবাদ সংস্থা পিটিআই।  

Post a Comment

Previous Post Next Post