‘Operation Sindoor’-এ ছিল গুরুত্বপূর্ণ অবদান, রামমন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র


অযোধ্যার ‘রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে’র প্রথম সিইও বা মুখ্য কার্যনির্বাহী হলেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র। ‘অপারেশন সফেদ সাগর’-এ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। এমনকী ‘অপারেশন সিঁদুর’-এ কম্যান্ডারের গুরুদায়িত্ব সামলেছেন তিনি। দেশমাতৃকাকে রক্ষার দায়িত্বভার সফল ভাবে সামলেছেন যিনি, তাঁর হাতেই রামমন্দিরের দায়িত্ব তুলে দিল ট্রাস্টি বোর্ড। ট্রাস্টের শীর্ষ স্তরের বৈঠকেই অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্রের নাম চূড়ান্ত হয় বলে খবর। ৫ হাজার আবেদনপত্র ঝাড়াই বাছাইয়ের পরে তাঁর নামেই পড়ল সিলমোহর।

অযোধ্যায় রামমন্দিরের কোটি কোটি টাকা প্রণামী চুরি বিতর্কের পরেই মন্দির পরিচালনা সংক্রান্ত দৈনন্দিন কাজ দেখভালের জন্য একজন পূর্ণ সময়ের সিইও নিয়োগের চিন্তাভাবনা শুরু করে ‘রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’। গঠন করা হয় সার্চ কমিটি। এই সার্চ কমিটির তিন সদস্য—অবসরপ্রাপ্ত বিচারপতি প্রমোদ কোহলি, লেফটেন্যান্ট জেনারেল বিষ্ণুকান্ত চতুর্বেদী এবং শিল্পপতি সুরেশ হাওয়ারে দফায় দফায় বৈঠকের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৫,৫৮৫টি নাম থেকে বাছাই প্রক্রিয়া শুরু করেন।

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানের প্রশাসনিক দায়িত্বে যাঁকে আনা হল, তাঁর পিছনে রয়েছে প্রায় চার দশকের সামরিক অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতার তালিকায় রয়েছে কার্গিল যুদ্ধের ‘অপারেশন সফেদ সাগর’ থেকে শুরু করে ২০২৫ সালের ‘অপারেশন সিঁদুর’-এর মতো গুরুত্বপূর্ণ সামরিক অভিযান।

Post a Comment

Previous Post Next Post