নরেন্দ্রপুরের সেই মোমো কারখানার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন



নরেন্দ্রপুরের নাজিরাবাদে মোমো কারখানায় ফের অগ্নিকাণ্ড। কয়েক মাস আগে যে মোমো ও ইভেন্ট ম্যানেজমেন্টের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছিলেন বহু শ্রমিক, এ বার সেই মোমো কারখানার গোডাউনে ফের বিধ্বংসী আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। আগুন নেভাতে কাজে নামে দমকলের চারটি ইঞ্জিন। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবাশিস ধর।। দমকল ও পুলিশের আধিকারিকদের সঙ্গেও কথা বলেন তিনি। দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিক ভাবে আগুন লাগার নির্দিষ্ট কারণ জানা যায়নি।

বিধায়ক দেবাশিস ধর জানান, গোডাউনের ভিতরে বহু পুরোনো জিনিসপত্র মজুত ছিল। তার মধ্যে তেলজাতীয় সামগ্রীও ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে থাকতে পারে বলে তাঁর অনুমান। তবে এই অগ্নিকাণ্ডের পিছনে নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিধায়ক।

Post a Comment

Previous Post Next Post