ধর্মীয় ভাবাবেগে আঘাত। এই মামলায় কৃষ্ণনগরের মমতা তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাই কোর্ট। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত তাঁর রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। আজ, বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রক্ষাকবচ থাকলেও তদন্ত চলবে। এক্ষেত্রে সবরকমভাবে পুলিশ-প্রশাসনকে সহযোগিতা করতে হবে কালীঘাট তৃণমূলের সাংসদকে। অন্যদিকে ডিমবর্ষণ মামলায় মহুয়া মৈত্রের নিরাপত্তা আপাতত ৩০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে আদালত।
বঙ্গ বিধানসভা নির্বাচনের সময় মহুয়া মৈত্রের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ ওঠে। নিজের সমাজমাধ্যমে সেই সময়ে একটি লাইভ করেন সাংসদ। সেই লাইভে এমন কিছু মন্তব্য করেন তা ধর্মীয় অবমাননাকর বলে অভিযোগ ওঠে। এরপরেই নদিয়ার হোগলবেড়িয়া থানায় লিখিত অভিযোগ হয় মমতাপন্থী মহুয়ার বিরুদ্ধে। বিজেপির করিমপুর মণ্ডল-৪-এর সাধারণ সম্পাদক হীরক ভট্টাচার্য সেই সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করে গোটা ঘটনার তদন্ত শুরু করে। এরপরেই গ্রেপ্তারির শঙ্কায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টে দ্বারস্থ হন কৃষ্ণনগরে সাংসদ।
গত জুলাইতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে সেই মামলার শুনানি হয়। শুনানিতে আগামী ৫ অক্টোবর পর্যন্ত সাংসদকে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। আদালত জানায়, এই সময়সীমার মধ্যে কঠোর কোনও পদক্ষেপ সাংসদের বিরুদ্ধে পুলিশ নিতে পারবে না। আজ, বৃহস্পতিবার শুনানি হলে সেই রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছে আদালত। আগামী ১৩ জুলাই ফের এই মামলার শুনানি হবে। অন্যদিকে গত কয়েকদিন আগে কৃষ্ণনগর অর্থাৎ নিজের এলাকাতেই বৈঠক করতে গিয়ে ডিম হামলার শিকার হন মহুয়া মৈত্র। এই ঘটনার পরেই নিরাপত্তা চেয়ে হাই কোর্টে আবেদন জানিয়েছিলেন তিনি। আবেদনে মহুয়া জানান, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ফলে নিজের এলাকায় কাজ করতে পারছেন না। ফলে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আবেদন জানান সাংসদ।