ঘূর্ণিঝড় ‘অর্ণবে’র অবশিষ্টাংশ পরিণত হয়েছে সুস্পষ্ট নিম্নচাপে। এদিকে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপের আশঙ্কা। জোড়াফলায় শুক্রবার সকাল থেকেই মেঘলা আকাশ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। আগামী কয়েকদিকে একদিকে শুষ্ক আবহাওয়া থাকবে, পাশাপাশি বিক্ষিপ্তভাবে চলবে বৃষ্টিও।
জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ আশঙ্কা বাড়াচ্ছে। আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি সংলগ্ন বঙ্গোপসাগরে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ও আন্দামান সাগর এলাকায় এই নিম্নচাপের অবস্থান। যা ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এর অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূল বলেই পূর্বাভাস ভারতের মৌসম ভবনের।
এর প্রভাবে শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। ৫ নভেম্বর পর্যন্ত আবহাওয়া মোটের উপর একইরকম থাকবে বলেই খবর।
এর প্রভাবে শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। ৫ নভেম্বর পর্যন্ত আবহাওয়া মোটের উপর একইরকম থাকবে বলেই খবর।
আজ, শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গে। সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস। ১ থেকে ৫ নভেম্বর পর্যন্ত মূলত আংশিক মেঘলা থাকবে আকাশ। তবে আগামিকাল থেকেই বৃষ্টির পরিমান কিছুটা কমবে।