রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করা হলো বর্ষীয়ান অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের অ্যাডভাইজ়ার হিসেবে নিয়োগ করা হলো তাঁকে। পূর্ণমন্ত্রীর সম মর্যাদা পাবেন তিনি।
বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী দীর্ঘদিন ধরেই রাজ্য-রাজনীতিতে বিজেপির মুখ। বিজেপির জাতীয় কার্যনির্বাহী সদস্য মিঠুন। রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যও তিনি। বিজেপির হয়ে রাজ্যসভার দায়িত্বও পালন করেছেন মিঠুন চক্রবর্তী।
বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে রাজ্যে দলের প্রচারে অন্যতম তারকা মুখ তিনি। ২০২১ সাল থেকেই বিজেপির হয়ে তারকা প্রচারক হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। ২০২৬ সালেও প্রচার করেছেন তিনি। ভোট প্রচারে তাঁর সিনেমার ডায়লগ বলা রাজনৈতিক মহলে বার বার আলোচিত হয়েছে।