মহালয়া পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে আবহাওয়ার উন্নতি ? কী জানাল হাওয়া অফিস



ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দুর্যোগ চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
মহালয়া পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তারপর থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।বুধবার ৬ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নতুন করে ঝড়বৃষ্টি শুরু হয়েছে। মাঝে কয়েকদিন বন্ধ ছিল দুর্যোগ।আজ ৭ অক্টোবরও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টি হয়েছে। মূলত হাল্কা থেকে মাঝারি বৃষ্টিই হয়েছে।শুধু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হয়েছে। মহালয়া পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরের জেলাগুলিতেও।দুর্গাপুজোর কয়েকদিন রাজ্যের আবহাওয়া কেমন থাকতে চলেছে সেই প্রসঙ্গে এখনও নির্দিষ্ট করে কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দফতর।তবে ঝড়বৃষ্টি হলেও, তাপমাত্রার বিশেষ হেরফের হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বরং তাপমাত্রা বেশিই থাকবে।আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে বাতাসে জলীয় বাষ্পজনিত অস্বস্তিকর, গুমোট, ভ্যাপসা, দমবন্ধকর পরিস্থিতি বজায় থাকবে।মহালয়ার দিন অর্থাৎ ১০ অক্টোবর শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।রবিবার ১১ অক্টোবর থেকে ঝড়বৃষ্টি কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Post a Comment

Previous Post Next Post