এসআইআরে বাদ যাওয়া ভোটারদের নাম তোলার প্রক্রিয়া শুরু রাজ্যে। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রক্রিয়া শুরু করল সিইও দপ্তর। মঙ্গলবার অতিরিক্ত সিইও অফিসার অরিন্দম নিয়োগী কর্তৃক নির্দেশিকা জারি করা হয়েছে। অনুপস্থিত, স্থান্তারিত, মৃত, ডিলিলেট বলে যে ভোটারদের নাম বাদ পড়েছিল তাঁদের নাম তোলার প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে। পাশাপাশি প্রথমবার ভোটারতালিকার নাম তোলার আবেদনপত্রও নেওয়া হবে। অর্থাৎ যাঁদের বয়স ১৮ বছর হয়েছে তাঁরাও আবেদন করতে পারবেন।
এসআইআর প্রক্রিয়ার প্রাথমিক পর্বের তথ্য অনুযায়ী, রাজ্য থেকে সর্বমোট ৪৬ লক্ষ ২০ হাজার নাম বাদ দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছিল। ৪৬ লক্ষ ২০ হাজার নাম বাদ দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছিল। এই প্রক্রিয়ায় মূলত এএসডি ফর্মুলার ভিত্তিতে নামগুলো বাদ যায়। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, যে সমস্ত যোগ্য ভোটারের নাম এএসডিডি ফর্মুলায় বাদ গিয়েছে তাঁরা অনলাইনে বা বিএলও-র কাছে নতুন ফর্ম ৬ জমা দিতে পারবেন। নাম বাদ যাওয়া তালিকা সিইও ওয়েবসাইট ও ইআরওদের কাছে রয়েছে। তা দেখে আবেদন করা যাবে।
পাশাপাশি যাঁদের বয়স ১৮ হয়েছে, কমিশনের নিয়ম মেনে তাঁরাও আবেদন করতে পারবে। তাঁরাও অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে। কবে শেষ তারিখ তা উল্লেখ করা হয়নি। অন্যদিকে, বাংলায় ২৭.১৬ লক্ষ ভোটারদের নাম ট্রাইব্যুনালে আটকে রয়েছে। বিচারাধীন থাকার পর যাঁদের নাম বাদ পড়েছে তাঁরা আবেদন করেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইবুনাল কাজ করছে।