‘আজকের দিনে ওঁকে মিস করছি…’, মমতা আটক হতেই কী বললেন শমীক?



দিল্লিতে ককরোচদের আন্দোলনের জেরে আটক একাধিক বিরোধী নেতৃত্ব। সেই তালিকায় আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিগত কয়েক বছর মহালয়ার দিনে বিভিন্ন পুজো উদ্বোধনের অনুষ্ঠানে হাজির হতে দেখা যেত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। সরকার পাল্টেছে। এ বার রাজ্য সরকারের উদ্যোগে মহালয়ায় রেড রোডে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। শনিবার সেই অনুষ্ঠানে যোগ দিতে এসে মমতাকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ দিন শমীক বলেন, ‘আমরা আজকের দিনে ওঁকে মিস করছি। আমরা সত্যিই মিস করছি। রয়েল বেঙ্গল টাইগার এখন আরশোলা, কাঁকড়া, খরগোশের সঙ্গে চলে যাবে। এটা আমাদের ভালো লাগছে না।’

উল্লেখ্য, শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে ইন্ডি জোটের প্রতিনিধি দল। তাতে ছিলেন মমতা। শনিবার দিল্লিতে সাউথ অ্যাভিনিউয়ের সামনে থেকে মমতা-সহ তৃণমূলের সাংসদের আটক করে নিয়ে যাওয়া হয়। এ প্রসঙ্গে শমীক বলেন, ‘জনজীবনকে বিপর্যস্ত করতে গেলে আটক হতে হয়। তাই আটক হয়েছেন। না হলেই ভালো হতো, এখানেই থাকতে পারতেন।’

দেবীপক্ষের আগের দিন কলকাতার রেড রোডে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রয়েছে ড্রোন শো। গত কয়েক বছরে দেবীপক্ষ শুরুর আগেই পুজো উদ্বোধনের বিষয়টি নিয়ে কটাক্ষ শুনতে হয়েছিল মমতাকে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছিল বিজেপিও। এ দিন শমীক বলেন, ‘আমরা এই বিষয়ে কোনও অভিযোগ তুলিনি। অভিযোগ করেছিলেন মানুষ। মানুষের নির্দিষ্ট ধর্মবিশ্বাস, অভিযোগ আহত হয়েছিল। মানুষই প্রতিবাদ করেছে।’

Post a Comment

Previous Post Next Post