নন্দীগ্রামে প্রচারে গিয়ে উন্নয়নের বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। আগামী ৭৫ বছর বাংলায় ক্ষমতায় থাকবে বিজেপি। উপনির্বাচনের প্রচারে গিয়ে নন্দীগ্রাম থেকে এদিন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসকে সরিয়ে রাজ্যে প্রথমবারের জন্য ক্ষমতায় এসেছে বিজেপি। বিপুল জনসমর্থন পেয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। বাম ও তৃণমূল কংগ্রেসের শাসনকালে ৫০ বছর পিছিয়ে পড়েছে বাংলা। এবার বিজেপির শাসনে রাজ্যে উন্নয়ন হবে। শিল্প ও কর্মসংস্থান হবে, ডবল ইঞ্জিন সরকারের আমলে।
নন্দীগ্রামে উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের হয়ে প্রচারে গিয়েছেন শুভেন্দু অধিকারী। আজ, শুক্রবার মুখ্যমন্ত্রী একাধিক সভা করেন। এদিন সন্ধ্যার সভা থেকে ফের নন্দীগ্রামের উন্নয়নের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে কালীঘাট নেতৃত্বকেও নিশানা করেছেন। রাজ্যের মানুষের জন্য উন্নয়ন হবে। শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি-সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্যে উন্নতির বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। শিল্পপতিরা বাংলায় ফিরে আসবে। কর্মসংস্থান হবে এবার থেকে।
সেই আবহে আজ নন্দীগ্রামের মঞ্চ থেকে উন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে তৃণমূলের কোনও অস্তিত্ব নেই। মানুষ তৃণমূলকে বর্জন করেছে। বাংলায় ডবল ইঞ্জিনের মাধ্যমে উন্নয়ন হবে। বামেরা, তৃণমূল-সহ অন্যান্যদের অস্তিত্ব থাকবে। আগামী ৭৫ বছর বাংলায় ক্ষমতায় থাকবে বিজেপি। উন্নয়নের কারণেই মানুষের জনসমর্থনে বিজেপি সরকার এগিয়ে যাবে। সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী।
এদিন তৃণমূলকে নিশানা করে শুভেন্দু বলেন, “চোরামূলের লোকদের বলি, অনেক চেষ্টা করেও ইভিএমে-শুকনো ঘাস আর জোড়াফুলের প্রতীক দেখতে পাবেন না৷ যেদিন নন্দীগ্রামে জয়ী সার্টিফিকেট নিয়েছিলাম, সেদিনই বলেছিলাম, সব দল থাকবে এই পার্টিটার নাম নিশান থাকবে না৷ আজকে নাম নিশানও নেই প্রার্থীও নেই৷” তিনি আরও বলেন, “আপনাদের উন্নয়নে আমরা পাঁচ মাসে বেশ কিছু কাজ করেছি৷ আগামী ৫৫ মাসে অনেক লম্বা সময়৷ অতদিন সময় নেব না৷ এক বছরের মধ্যে দেখবেন অধিকাংশ কাজই আমরা সম্পন্ন করব৷”