বেহালায় লরি-অটো সংঘর্ষ, আহত একাধিক। কলকাতার বেহালা শকুন্তলা পার্ক এলাকায় ভয়াবহ দুর্ঘটনা।


বেহালায় লরি-অটো সংঘর্ষ, আহত একাধিক

কলকাতার বেহালা শকুন্তলা পার্ক এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। বুধবার সকালে মাল বোঝাই কলকাতা পৌরসভার একটি লরি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে যাত্রীবোঝাই একটি অটোতে। ঘটনায় অটোর চালকসহ একাধিক যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কার তীব্রতায় অটোটি উলটে যায় এবং রাস্তায় ছিটকে পড়েন যাত্রীরা।

আহতদের দ্রুত স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, অটোর চালকের অবস্থা এখনও সংকটজনক।

ঘটনার পর ক্ষুব্ধ জনতা লরিটিকে আটকে দেয়। পরে পর্ণশ্রী থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কলকাতা পৌরসভার ওই লরিটিকে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment

Previous Post Next Post