পুজোর মুখে ফের নিম্নচাপ, বেলা বাড়লেই প্রবল বৃষ্টি কোন জেলাগুলিতে? দুর্যোগ চলবে কতদিন?


বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ অঞ্চলের জেরে দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। গত সোমবার রাত থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার হাওয়া বদল ঘটেছে।

গতকাল দিনভর জেলায় জেলায় দফায় দফায় বৃষ্টির পর আজ বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এই পর্বে দুর্যোগ চলবে কতদিন পর্যন্ত? কেমন থাকবে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া? এসবই জেনে নিন আজকের ওয়েদার আপডেটে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 
বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ অঞ্চলের জেরে আজ বুধবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সতর্কতা রয়েছে। আজ দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 শুধু বুধবারই নয়, দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির এই দাপট চলবে আগামিকাল বৃহস্পতিবারেও। ওই দিনেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবল বৃষ্টির জোরালো দাপট দেখা যাবে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই পর্বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ চলবে একেবারে আগামী সপ্তাহের শুরুর দিক পর্যন্ত।

কলকাতার ওয়েদার আপডেট 
কলকাতায় সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। নিম্নচাপের জেরে আজ বৃষ্টির পূর্বাভাস শহর কলকাতাতেও। আজ মহানগরীর বিভিন্ন প্রান্তে ব্যাপক বৃষ্টি হতে পারে। বৃষ্টির জেরে ফের একবার কলকাতার নিচু এলাকাগুলি নতুন করে জলমগ্ন হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

Post a Comment

Previous Post Next Post