বিধাননগর মন্ডল ২ ভারতীয় জনতা পার্টির তরফ থেকে রাখি বন্ধন উৎসব পালিত হলো করুণাময়ীতে। উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী।


বিধান নগর মন্ডল ২  ভারতীয় জনতা পার্টির তরফ থেকে রাখি বন্ধন উৎসব পালিত হলো করুণাময়ীতে। উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রী।

রাখি বন্ধন উৎসবে স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত হয়ে প্রথমেই বিদ্যাসাগর ও শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় এর মূর্তির সামনে রাখি দিয়ে অনুষ্ঠান শুরু করেন। এরপরে একে একে সবাই স্বাস্থ্য মন্ত্রীর হাতে রাখি পরিয়ে দেন।

 বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান.... কোনদিন কেউ ভেবেছিলাম আমরা  যে এই করুণাময়ীর মোড়ে দাঁড়িয়ে আমাদের এই রাখি উৎসব টা হবে। এইজন্য ধন্যবাদ দিতে হবে প্রধানমন্ত্রী অমিত শাহ সুনীল বানসাল সহ বিজেপির উচ্চতম নেতৃত্বদের। আমরা তৃণমূলের মত আর গতি পাল্টাতে পেরেছি নীতি সংস্কার সংস্কৃতি তাদেরকে ফিরিয়ে দিতে পেরেছি। তৃণমূলের বন্ধুবান্ধব যারা আছেন তৃণমূল করেন অনেকেই আমাদের বন্ধু তাদেরকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই।

 কালীঘাটে কি কেউ গেছে রাখি পড়তে আমাদের শুভেচ্ছা হচ্ছে যেদিন দেখব কালীঘাটে , কালীঘাটের লোকেরা লাইন দিয়ে রাখি পড়ছে তাহলে বুঝতে পারবো যে আমরা পশ্চিমবঙ্গের সাংস্কৃতি বদলাতে পারলাম সবে শুরু হয়েছে সব থেকে ভালো লাগছে আজকের চারিদিকে দেখছি তৃণমূলের ফ্ল্যাগ তারা ফ্ল্যাগ নিয়ে রাখি নিয়ে বেরিয়েছে। আজকের তৃণমূলরা বুঝতে পেরেছে বাঙালি এবং হিন্দুদের অনুষ্ঠানটা কতটা ইম্পরট্যান্ট। তারা এটা মুছে দিয়েছিল বিগত ১৫ বছরে দেখিনি রাখি বন্ধনের এরকম সুন্দর উৎসব হতে পারে।

***** অভিষেকের পার্টি অফিসে বিলবোর্ড খোলা কে কেন্দ্র করে পুলিশকে হেনস্থা পৌরসভার কর্মীকে হেনস্থা


 এটাই ওরা করে, রাখি পূর্ণিমার দিনে আমরা যেখানে লোককে রাখি বাদছি,ওরা পুলিশকে রাখি বাঁধতে পারতো প্রতিবার তো অনেক রকম হতো আমি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় হতাম আমি ওখানে দাঁড়িয়ে আগে পুলিশকে রাখি বাঁধতাম মারধর করতাম না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি আগে শিখুন পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দু আমাদের সংস্কার সংস্কৃতিটা আপনি শিখুন আপনি এখনো শেখেননি। রাখি পূর্ণিমার দিনে কেউ পুলিশ ভাই বোনেদের মারতে পারে এর থেকে বাজে জিনিস আর হতে পারে না। এখনো পাল্টাননি পাল্টানোর সময় দিচ্ছি পাল্টান তাহলে জনগণ আপনাদের কিছু যত্ন করে কথাবার্তা বলতে পারে।নেচ্ছদের দল জীবনে শিখবে না।

Post a Comment

Previous Post Next Post