দুর্গাপুরের দমকলে বাড়ল সক্ষমতা, এল অত্যাধুনিক বড় ল্যাডার



দুর্গাপুরের দমকলে বাড়ল সক্ষমতা, এল অত্যাধুনিক বড় ল্যাডার
দুর্গাপুর: বহুতলে অগ্নিকাণ্ড মোকাবিলায় আরও শক্তিশালী হল দুর্গাপুরের দমকল বাহিনী। প্রথমবারের জন্য দুর্গাপুরের দমকল বিভাগের হাতে এল অত্যাধুনিক বড় ল্যাডার। বহুতলের উঁচু তলায় আগুন লাগলে দ্রুত অগ্নিনির্বাপণ ও আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে এই ল্যাডার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দমকল সূত্রে জানা গিয়েছে।
দুর্গাপুর শিল্পাঞ্চলে গত কয়েক বছরে একাধিকবার বহুতল আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই সময় উঁচু তলায় পৌঁছে আগুন নিয়ন্ত্রণ এবং বাসিন্দাদের উদ্ধারে সমস্যায় পড়তে হয়েছে দমকল কর্মীদের। দুর্গাপুর দমকলের নিজস্ব বড় ল্যাডার না থাকায় প্রয়োজনে কখনও দুর্গাপুর বিমানবন্দর, আবার কখনও দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে ল্যাডার এনে পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। ফলে ঘটনাস্থলে ল্যাডার পৌঁছতে দেরি হওয়ায় তৈরি হয়েছে উদ্বেগ।
দীর্ঘদিন ধরেই দুর্গাপুর দমকলের জন্য নিজস্ব বড় ল্যাডারের দাবি ছিল। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় বহুতল আবাসন, বাণিজ্যিক ভবন কিংবা উঁচু নির্মাণে অগ্নিকাণ্ডের ক্ষেত্রে দ্রুত উদ্ধার ও অগ্নিনির্বাপণের সক্ষমতা বাড়বে বলে মনে করা হচ্ছে। নতুন ল্যাডার টি দেখতে দুর্গাপুরের দমকল কেন্দ্রে পৌঁছন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি দমকল আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং নতুন পরিকাঠামো সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।

Post a Comment

Previous Post Next Post