শিবের মাথায় জল দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ঠ হয়ে মৃত অন্তত ৭ জান
শ্রাবনের শেষ সোমবার। ধর্মপ্রাণ মানুষ ছুটে গেছেন মহাদেবের মাথায় জল ঢালতে। মন্দিরে মন্দিরে মানুষের প্রচুর লাইন। তেমনই সকাল বেলায় লাইন প্রচুর লাইন পড়েছিল বিহারের লক্ষ্মীসরাই জেলার অশোক ধাম মন্দিরে। জানা যাচ্ছে, শ্রাবণের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালতে হাজির হয়েছিলেন ওই সকল পুণ্যার্থীরা। তখনই ধাক্কাধাক্কিতে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় সকলকে। মন্দির চত্বর পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফে। সোমবার ভোর থেকেই অশোকধামে শিবের মাথায় জল ঢালতে হাজার হাজার ভক্তের ঢল নেমেছিল। প্রত্যক্ষদর্শীদের মতে,প্রবল ভিড়ের মধ্যে মন্দির চত্বরে হঠাৎ একটি বিদ্যুতের তার হঠাৎ ছিঁড়ে পড়ে। তড়িদাহত হওয়ার ভয়ে ভক্তদের মধ্যে মুহূর্তের আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে সকলে একসঙ্গে একদিক থেকে অন্যদিকে ছুটতে শুরু করেন। সেই সময় পরিস্থিতি বেগতিক হয়। নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পুরো পরিস্থিতি।
সেই সময়ই হুড়োহুড়ির জেরে ঘটনাস্থলেই ৭ জন পুণ্যার্থী প্রাণ হারান। আহত হন বহু মানুষ, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে। ঘটনার পরপরই মন্দির চত্বরে বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করার পাশাপাশি ঘটনার বিশদ তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। আহত এক মহিলা বলেন, “আচমকা বিদ্যুতের খুঁটি পড়ে যায়। সেইটা দেখে অনেকে ভয় পেয়ে যান। তখনই শুরু হয়ে যায় ধাক্কাধাকি।” লক্ষ্মীসরাই জেলার জেলা শাসক বলেন, “সকাল যত হচ্ছিল ভিড় ক্রমেই বেড়ে যাচ্ছিল। সকাল সাড়ে ৬টা-পৌনে ৬টার দিকে দুটো ট্রেন এখানে আসায় ভিড় আরও বেড়ে যায়। পর্যাপ্ত পুলিশও মোতায়েন ছিল। আচমকা আমরা জানলাম ভিড়ের কারণে এক পাশের বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। লোকজন একে অপরের ওপর পড়ে যাচ্ছে। তখনই দুর্ঘটনা। পুলিশ প্রশাসন কাজ করছে।”