ফের ফুলে-ফেঁপে উঠছে ভূতকোশী নদী, বাড়ছে জলস্তর! নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪



এখনও নিখোঁজ বহু মানুষ, ক্রমেই বেড়ে যাচ্ছে মৃতের সংখ্যা! আর তার মধ্যেই নেপালের ভূতকোশি নদীতে ফের হড়পা বানের মতো পরিস্থিতি! এর আগেই সরকারের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছিল যে, ফের বিপর্যয় আসতে পারে। নতুন করে হড়পা বানের সম্ভাবনাও তৈরি হতে পারে। সতর্ক করা হয়েছিল যে, রবিবার ভূতকোশী নদীতে জলস্তর বৃষ্টি পেতে পারে। সেই মতোই, রবিবার সকাল থেকে ভূতকোশী নদীতে জলস্তর বেশ অনেকটাই বেড়েছে। নতুন করে জলস্তর বৃদ্ধি পাওয়ায় ছড়িয়েছে আতঙ্ক। তার মধ্যেই মানুষকে উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে, সেটা এবং এনডিআরএফ। উদ্ধারকাজে তদারকি করতে, নেপালের বিদেশ মন্ত্রকে খোলা হয়েছে Emergency Control Room। এরই মধ্যে উদ্বেগ বাড়িয়েছে বৃষ্টির পূর্বাভাস। শেষ পাওয়া সূত্রের খবর অনুযায়ী, নেপালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে, ৭৩৪।  নেপালে ৫০ জন ভারতীয় সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post