ফের ভূমিকম্প চিনে, নতুন করে নেপালে হড়পা বানের অ্যালার্ট


এ যেন গোদের উপর বিষফোঁড়া। বুধের বিপর্যয়ের ধাক্কা সামলে উঠতে না উঠতে ফের নতুন করে হড়পা বানের আশঙ্কা। প্রথমে ৭২ ঘণ্টার মধ্যে প্লাবনের অ্যালার্ট জারি করা হলেও শুক্রের সকালে আরও অবনতি হয় পরিস্থিতির। USGS-এর আপডেট অনুযায়ী এ দিন সকালে চিনের সিচুয়ানের কাছে ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। এর পরেই খবর আসে তিব্বতের কাছে একটি বাঁধ উপচে গিয়েছে। ফলে আগামী আধ ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে ফের হড়পা বানে ভাসতে চলেছে উত্তর নেপাল।

Post a Comment

Previous Post Next Post