কলকাতা : ক্যামাক স্ট্রিটকাণ্ডে মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার জন্য সমন পাঠানো হয়েছে। নোটিস নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে পৌঁছেছে পুলিশ। বৃহস্পতিবার অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে পুলিশের কাজে বাধা দেওয়া, পুলিশ ও পুরসভার কর্মীদের মারধর, শ্লীলতাহানির অভিযোগে FIR দায়ের হয়েছে. ৩টি FIR-এর মধ্যে ২টি FIR-এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার শেক্সপিয়র সরণি থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যায় অভিষেকের কালীঘাট রোডের বাড়িতে নোটিস নিয়ে যায় পুলিশ।