অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পুলিশের কেবিন সরিয়ে দিল কলকাতা পুলিশ
কলকাতা: তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১৮৮এ নম্বর ঠিকানার বাড়ির সামনে থাকা পুলিশের কেবিন আজ সরিয়ে নিয়ে গেল কলকাতা পুলিশ। কেবিনটি ভেঙে গাড়িতে তুলে নিয়ে যেতে দেখা যায় পুলিশকর্মীদের।
ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কেন ওই পুলিশ কেবিনটি সরিয়ে নেওয়া হল, তা নিয়ে এখনও কলকাতা পুলিশের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি। :::