অসিত মজুমদার বলেন, ‘হাইকোর্ট ২৬ সেপ্টেম্বর কোর্টের মাঠ ব্যবহারের নির্দেশ দিয়েছে। তবে শ্রীরামপুর থানার আইসি কোনও অনুমতি দেননি। অনেক প্রতিকূল অবস্থার মধ্যে সভা করতে হচ্ছে। মাইক লাগানো, মঞ্চ তৈরির কাজ সব একদিনে করতে হচ্ছে। বিচারব্যবস্থার উপরে আমাদের আস্থা রয়েছে।’
শ্রীরামপুর কোর্টের মাঠে শনিবার বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়; ১ হাজার লোক আনার অনুমতি হাইকোর্টের।
শুক্রবার রাতের বৃষ্টিতে মাঠে জল জমলেও হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার কনভেনার অসিত মজুমদারের তদারকিতে চলছে মঞ্চ বাঁধার কাজ।
হাইকোর্টের নির্দেশ মেনে ঠিক বিকেল ৪টেয় মাঠে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ৬টার মধ্যেই সভা শেষ করা হবে।
মমতার সভার আগের রাতেই চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার জেলা পরিষদের প্রাক্তন তৃণমূল সদস্য টুম্পা মেটে।
দলের নেত্রী গ্রেপ্তার প্রসঙ্গে অসিত মজুমদারের দাবি, মিটিং বানচাল করতেই পুলিশ এ ধরনের পদক্ষেপ নিচ্ছে।
অসিত জানান, বিকেল ৪টের মধ্যে সভাস্থলে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশ মেনে ৬টার মধ্যেই শেষ করে দেওয়া হবে সভা। অসিতের কথায়, ‘হাইকোর্ট এক হাজার লোকের কথা বলেছে, আমরা ১ হাজার লোকই আনছি। তার বেশি আনব না। এখন আরও লোক যদি দিদিকে দেখতে আসে সেটা আলাদা ব্যাপার।’