করোনাকালে স্বাস্থ্যে বড়সড় দুর্নীতি! দায়িত্বে থাকা চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের বেতন কাটার নির্দেশ


কলকাতা: করোনাকালে স্বাস্থ্যে বড়সড় দুর্নীতি! FIR-এর নির্দেশ স্বাস্থ্য ভবনের। সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে FIR দায়েরের নির্দেশ। "কেন্দ্রীয় অনুদানের টাকায় কেনা কোটি কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম লোপাট। অন্তত ৬৪টি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে উধাও কোটি কোটি চিকিৎসা সরঞ্জাম", সরকারি হাসপাতালের জন্য কেনা সরঞ্জাম লোপাট, উল্লেখ স্বাস্থ্য দফতরের রিপোর্টে।
দায়িত্বে থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বেতন কাটার নির্দেশ স্বাস্থ্য দফতরের। করোনাকালে চালু হয়েছিল সরকারি টেলি মেডিসিন প্রকল্প। অনলাইনে রোগী দেখার জন্য কেনা হয়েছিল হাজার হাজার কম্পিউটার। কেনা হয়েছিল প্রচুর চিকিৎসা সরঞ্জাম, এখন আর খোঁজ মিলছে না। 
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ,কোচবিহার, উত্তর দিনাজপুর,মালদা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, হাওড়া, পূর্ব  ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বসিরহাট স্বাস্থ্য জেলার বিভিন্ন গ্রামীন এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এ ঘটনা ঘটেছে। 

করোনা কালে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলির সঙ্গে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের সংযোগ তৈরীর জন্য চালু হয়েছিল সরকারি টেলি মেডিসিন প্রকল্প 'স্বাস্থ্য ইঙ্গিত'।  গ্রামাঞ্চলের মানুষ যাতে গ্রামে বসেই মেডিকেল কলেজের বিশেষজ্ঞ ডাক্তারদের পরিষেবা পান তার জন্য চালু হয়েছিল অনলাইনে রোগী দেখার ব্যবস্থা। কেন্দ্রের দেওয়া জাতীয় স্বাস্থ্য মিশনের টাকায়, বসেছিল হাজার হাজার কম্পিউটার। সঙ্গে ইন্টারনেট সংযোগ। কেনা হয়েছিল অন্য চিকিৎসা সরঞ্জামও।

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, অনেক সরঞ্জাম এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাও মনিটর আছে UPS নেই। কোথাও UPS আছে, ভেতরে ব্যাটারি, MCB নেই। কোথাও মনিটর লোপাট। সব মিলিয়ে কয়েক কোটি টাকার সরঞ্জাম।

রাজ্যের সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের অবিলম্বে স্থানীয় থানায় FIR করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। সরঞ্জাম দেখভালের দায়িত্ব কোথাও ছিল মেডিকেল অফিসার এর উপর। কোথাও দায়িত্বে ছিলেন BMOH, কোথাও কমিউনিটি হেলথ অফিসার বা নার্সরা। যেখানে, যিনি দায়িত্বে ছিলেন তার বেতন থেকে সরঞ্জামের টাকা কেটে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে।                                              

২০২১ সালে, পঞ্চদশ অর্থ কমিশন দেশে স্বাস্থ্য খাতে ৮৪৫৩ কোটি টাকার অনুদান বরাদ্দ করে। কেন্দ্রের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ পায় ৮২৯ কোটি টাকা।                  


Post a Comment

Previous Post Next Post