লক্ষ্য নেশামুক্ত ভারত তথা নেশামুক্ত পশ্চিমবঙ্গ। সেই লক্ষ্যই বাস্তবায়নের পথে খোদ ময়দানে মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারী। বালুরঘাটের পর বুধবার দ্বিতীয় দফায় নিষিদ্ধ কাফসিরাপে চলল বুলডোজার। স্টিয়ারিংয়ে ছিলেন স্বয়ং শুভেন্দু অধিকারী। ইকোপার্কে ৩ লক্ষ ১০ হাজার ফেনসিডিলের বোতল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়ে শুভেন্দুর হুঁশিয়ারি, ‘এ রাজ্যে নিষিদ্ধ কাফসিরাপের ব্যবসা আর চলবে না।’