‘আমরা চাই দলটা চিরতরে উঠে যাক’, ঋত-মমতার প্রতীক টানাটানি নিয়ে কী বললেন দিলীপ?


তৃণমূলের জোড়াফুল প্রতীক কার? মমতা নাকি ঋতব্রত শিবিরের তা এখনও স্পষ্ট নয়। শনিবার দিল্লিতে কমিশনে চলছে বৈঠক। তারই তৃণমূলের প্রতীক ফয়সালার মাঝে মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।

তাঁর নিশানা, “দেখা গেল কেউ প্রতীক পেল না। আমরা চাই যে এই দলটা চিরতরে উঠে যাক। অনেক সর্বনাশ হয়েছে পশ্চিমবাংলার। রাজনীতিটাকে কলুষিত করেছে তৃণমূল কংগ্রেস।” তিনি আরও বলেন, “তৃণমূল কোথায়, সেটাই তো বোঝা যাচ্ছে না। কুণাল ঘোষের কথায় তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়। তো তিনি যতদিন আছেন তাঁকে দেখলে মনে হবে তৃণমূল কংগ্রেস বলে একটা দল ছিল।”

শনিবার নির্বাচন কমিশনে শুনানির জন্য দু’পক্ষকেই ডাকা হয়েছে। এদিন প্রথমে ডাকা হয় ঋতব্রত শিবিরকে। ‘আসল’ তৃণমূলের তরফে ঋতব্রত-সহ অরূপ রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, আখরুজ্জামান এবং আইনজীবী আমন ঝাঁ কমিশনের দপ্তরে যান। প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটের বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা জানিয়েছেন, কমিশনের যাবতীয় প্রশ্নের জবাব তাঁরা দিয়েছেন। যা যা নথি কমিশনের তরফে চাওয়া হয়েছিল, সেগুলি জমাও করা হয়েছে। সার্বিকভাবে তাঁরা বৈঠকে সন্তুষ্ট এবং প্রতীক পাওয়ার ব্যাপারে একপ্রকার নিশ্চিত। ওই বৈঠক শেষে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে ঋতব্রত। বর্তমানে মমতাপন্থীদের সঙ্গে কমিশনে চলছে বৈঠক।

Post a Comment

Previous Post Next Post