মমতার সভায় যাওয়ার পথে 'কুণাল ঘোষের গাড়িতে হামলা', রড, লাঠি, পাথর, ইঁট, ডিম, কাঁধে চোট বিধায়কের



বিধানসভা ভোটে ধাক্কা খাওয়ার পর এই প্রথম হুগলিতে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রীরামপুর কোর্টের মাঠে শনিবার জনসভা করার অনুমতি দিয়েছে  হাইকোর্ট। সেখানেই যাওয়ার পথে আক্রমণের মুখে পড়লেন বিধায়ক কুণাল ঘোষ। উত্তরপাড়ায় সখের বাজার মোড়ের কাছেই হামলা হল কুণাল ঘোষের গাড়িতে । শ্রীরামপুরে মমতার সভায় যাওয়ার পথেই হল হামলা। 

কুণাল ঘোষের অভিযোগ,  রাস্তা আটকে তাণ্ডব করে কিছু মানুষ ।  বিধায়কের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ডিম। রড, লাঠি, পাথর, ইঁট, ডিম ছোড়া হয় । ভেঙে যায় তাঁর গাড়ির কাচ। বিধায়কের কথায় তাঁর গা কাচে ভর্তি হয়ে যায়। তিনি সেখান থেকে গাড়ি ঘুরিয়ে নেন। কুণাল ঘোষ জানিয়েছেন, ভাঙা গাড়ি নিয়ে হয় ভবানীভবন নয় লালবাজারে যাব। বিধায়কের পাল্টা হুঁশিয়ারি, হামলা করে আটকে রাখা যাবে না। "উত্তরপাড়ায় জঙ্গলের রাজত্ব" বলে নিন্দা করেন তিনি। বিধায়কের অভিযোগ, তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি।

যদিও,  বিজেপি নেতা দেবজিৎ সরকারের যুক্তি, "বিজেপির ওপর মিথ্যে দোষারোপ দেওয়া হচ্ছে, আসলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লোকেরা হামলা চালিয়েছে "। 

এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সভার জন্য সকাল থেকেই জোর কদমে চলছে মঞ্চ বাঁধার কাজ। এই সভাকে ঘিরে মমতা অনুগামী  তৃণমূলের মধ্যে তৎপরতা তুঙ্গে । এই সভা থেকে কর্মীদের উদ্দেশে তিনি কী বার্তা দেন, সেটাই দেখার। 

Post a Comment

Previous Post Next Post