গতকাল গ্রেফতার, আরজি কর-কাণ্ডে গ্রেফতার সোমনাথ দে-কে আনা হল কলকাতায়


খড়দা: আরজি কর মেডিক্য়ালে (RG Kar Incident) নিহত চিকিৎসকের দেহ তড়িঘড়ি সৎকারকাণ্ডে গ্রেফতার সোমনাথ দে। গভীর রাতে তাঁকে বেঙ্গালুরু থেকে আনা হল কলকাতায়। কলকাতা বিমানবন্দরে নামার পর সোমনাথ দে-কে (Somnath De) সোজা নিয়ে যাওয়া হয়েছে খড়দা থানায়।
পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে গতকাল গ্রেফতার করা হয় বেঙ্গালুরুতে। তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও খড়দা থানার টিম। গত সোমবার অভয়াকাণ্ডে জামিন পেয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। জামিন পেয়েছেন প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। তবে অন্য মামলায় দু'জনেই এখন জেলে রয়েছেন।

Post a Comment

Previous Post Next Post