শুভ্রাংশু ও শর্মিষ্ঠার দুই ছেলে-মেয়ে। ভিডিয়ো কনফারেন্সে পরিবারের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভ্রাংশুর দুই ছেলেমেয়েকে আশ্বস্ত করেছেন তিনি। নেপালে নিখোঁজ পর্যটকদের ডিএনএ নমুনা সংগ্রহ করছে রাজ্য সরকার ও পুলিস। নমুনা পরীক্ষা করা পাঠানো হবে নেপালে। একইভাবে খোঁজ করা করা হবে মুকুল রায়ের পুত্রবধূরও।
এদিকে হাওড়া থেকে যে ট্রেনে কাঠমান্ডুতে যান শর্মিষ্ঠা, সেই ট্রেনেই ছিলেন বীরভূমের সিউড়ির বাসিন্দা সন্দীপ দেব। সময়ের সামান্য হেরফে বিপর্যয় থেকে রক্ষা পেয়েছেন তিনি। ন্দীপের দাবি, একদিন আগে বেরিয়ে পড়ায় বড় বিপদে পড়েছেন শুভ্রাংশু রায়ের স্ত্রী। জানান, 'শর্মিষ্ঠাদের দলটি ভিসা পেয়ে দিয়েছিল। ফলে একদিন আগেই তাঁরা রওনা দেন। ফলে ২৫ তারিখেই চিন সীমান্তের কাছে ইমিগ্রেশন পয়েন্টে পৌঁছে যান শর্মিষ্ঠারা। হড়পা বানে ওই এলাকায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। রাক্ষুসে স্র্রোত ভাসিয়ে নিয়ে গিয়েছে সবকিছু'।