বায়রন বিশ্বাসের বাড়িতে আগুন, অগ্নিদগ্ধ ঋতব্রত-তৃণমূলের বিধায়ক, অবস্থা গুরুতর



সাগরদিঘি: বায়রন বিশ্বাসের বাড়িতে আগুন। অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক বায়রনের ধুলিয়ানের বাড়িতে অগ্নিকাণ্ড। কী করে আগুন লাগল বাড়িতে, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে বায়রনকে। বাড়িতেই তিনি আগ্নিদগ্ধ হয়েছেন বলে খবর। পরিবার সূত্রে জানা যাচ্ছে, প্রাথমিক চিকিৎসার পর বায়রনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সরাসরি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এই মুহূর্তে এলাকাতেই চিকিৎসাধীন তিনি।
ধুলিয়ানে প্রথমে প্রাথমিক চিকিৎসা হয় বায়রনের। সেখান থেকে সরাসরি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে, বায়রনের অবস্থা তেমন ভাল নয়। সবরকম ব্যবস্থা করে রাখা হয়েছে মেডিক্যাল কলেজ হাসপাতালে। আগুন লাগার সময় বায়রন বাড়িতেই ছিলেন। বাড়ির লোকজনই পুলিশ এবং দমকল বিভাগে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছন প্রতিবেশীরা।

বায়রনের বাড়ির সংলগ্ন বিড়ি কারখানা রয়েছে। সেখান থেকে আগুন লেগেছে, নাকি অন্য কিছু ঘটেছে, সেই নিয়ে সংশয় রয়েছে। তবে যে কালো ধোঁয়া চোখে পড়েছে, যেভাবে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা, তাতে বড় ধরনের অগ্নিকাণ্ডই ঘটেছিল বলে মনে করা হচ্ছে। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বায়রনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বাড়ির সামনে ভিড় করেছেন স্থানীয় মানুষজন। কী করে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় পুলিশ এবং প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা যাচ্ছে। 

বায়রনের বাড়়ি চারিদিক থেকে ঘেরা। উঁচু পাঁচিল রয়েছে। বাইরে থেকে ঢোকা সহজ নয়। তাই বাড়ির মধ্যে থেকে আগুন লাগে কি না, দেখা হচ্ছে খতিয়ে। ওই বাড়ির সংলগ্ন একটি বিড়ির কারখানা রয়েছে। সেখান থেকে আগুন লাগল, না কি অন্য কোনও কারণে, তা জানার চেষ্টা করছে সামশেরগঞ্জ থানার পুলিশ। এখনও বাড়ির ভিতর থেকে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। দোতলার পর পর ঘরে আগুন ছড়িয়ে পড়েছে এই মুহূর্তে। দাউ দাউ করে জ্বলছে আগুন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। আগুন নেভানোর চেষ্টা চলছে।

বায়রনের বাড়িতে আগুন লাগা নিয়ে প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "আমি খোঁজ নেব। আরোগ্য কামনা করব।" কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী বলেন, "আমি খুব মর্মাহত এবং চিন্তিত। বায়রনকে আমি খুব স্নেহ করি, আদর করি। ও খুব ভাল ছেলে। মনটা খুবই ভাল। সুস্থ-সবল। নিষ্পাপ, নিষ্কলঙ্ক মন ওর। আমি খুব চিন্তিত। দুঃখ পাচ্ছি। আমি যাব। ভগবানকে বলব, ওকে সুস্থ করে দাও, ফিরিয়ে দাও।"

Post a Comment

Previous Post Next Post