পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন



হুগলি : পুজোর সকালেই চরম অসুবিধেয় রেলযাত্রীরা । আটকে রইল দূরপাল্লার ট্রেন। লাইনে নেমে যাত্রীদের বিক্ষোভের জেরেই এই ঘটনা। শুক্রবার ষষ্ঠীর সকালে চরম যাত্রী বিক্ষোভ হুগলির কামারকুণ্ডুতে। ট্রেন নিয়মিতই দেরি করে  চলার অভিযোগে কামারকুন্ডু স্টেশনে যাত্রীরা তুমুল বিক্ষোভ দেখালেন। প্রায় এক ঘণ্টা আটকে রইল আপ হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস।
যাত্রীদের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে পৌঁছনোর কথা থাকলেও শুক্রবার সকাল সাড়ে ৬টায় কামারকুন্ডুতে পৌঁছয় আপ কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস। অনেকেরই অভিযোগ, এমন লেট হওয়ার বিষয়টি ব্যতিক্রম নয়। প্রায়ই ট্রেন দেরিতে চলা নিয়ে দুর্ভোগের শিকার হন যাত্রীরা। এমনটাই অভিযোগ বিক্ষাভকারীদের। এদিন ট্রেন দেরি করায়  রেললাইনে নেমে বিক্ষোভ দেখান যাত্রীরা। এর জেরে আটকে পড়ে একাধিক দূরপাল্লার ট্রেন।

Post a Comment

Previous Post Next Post