আবহাওয়া দপ্তরের জানানো হয়েছে, আবহাওয়ার এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে দু’টি ঘূর্ণাবর্ত। একটি তৈরি হয়েছে দক্ষিণ-পূর্ব বাংলাদেশে এবং অন্যটি অবস্থান করছে উত্তর-পূর্ব বিহারে। এর জেরেই বাংলায় বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে।
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
সোমবার থেকেই কলকাতার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। মঙ্গলবার ও বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমলেও আগামী কয়েক দিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে সপ্তাহান্তে ফের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের অধিকাংশ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে পারে।