অগ্নিগর্ভ দেশে ১৬ তারিখ ফিরতে চান হাসিনা, খবর পেতেই কী জানাল বাংলাদেশ ?



ঢাকা : ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনাকে ঘিরে নতুন করে উত্তপ্ত বাংলাদেশ। এই  প্রথম দেশে ফেরার নির্দিষ্ট দিনক্ষণ জানালেন তিনি । ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান সে-দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সংবাদমাধ্যমে এই খবর জানিয়েছেন  তাঁর মুখপাত্র । আর এই খবর প্রচারিত হওয়ার পরেই বাংলাদেশ থেকে এসেছে তীব্র প্রতিক্রিয়া। 

বাংলাদেশের জাতীয় সংবাদ সংস্থা (বিএসএস) অনুসারে, বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমাউন কবীর একটি সাংবাদিক বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে কথা বলার সময় সাংবাদিকদের বলেন, "তাঁকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কড়া নজরদারির অধীনেই ফিরিয়ে আনা যেতে পারে।" বাংলাদেশের সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার-এর প্রতিবেদন অনুযায়ী,ওই মন্ত্রী আরও বলেছেন, "এখন প্রত্যর্পণ ছাড়া কোনও সন্ত্রাসবাদীকে এই পথে ফিরতে দেওয়া হবে না।"

Post a Comment

Previous Post Next Post