ফেক ট্রাফিক চালান সম্পর্কে মানুষকে সচেতন করতে বিধান নগর পুলিশের প্রেস কনফারেন্স। প্রেস কনফারেন্স এ উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক নিমা নরবু ভুটিয়া, ডিসি বিধান নগর অনিস সরকার ও ডিসি ডিডি কুলদীপ সোনাবানে।



ফেক ট্রাফিক চালান সম্পর্কে মানুষকে সচেতন করতে বিধান নগর পুলিশের প্রেস কনফারেন্স।
প্রেস কনফারেন্স এ উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক নিমা নরবু ভুটিয়া, ডিসি বিধান নগর অনিস সরকার ও ডিসি ডিডি KULDIP SONAWANE।

ডিসি বিধান নগর জানান....... ইদানিং কালে একটি নতুন ধরনের স্ক্যাম এর বিষয় আমরা জানতে পেরেছি। কিছু লোকজনকে ট্রাফিকের নাম করে ভুও চালান সার্কুলেট করানো হচ্ছে সেটা এসএমএস মেসেজ বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সার্কুলেট করা হচ্ছে। তাকে বলা হচ্ছে একটি গাড়ির নাম্বার দেওয়া হচ্ছে সঙ্গে একটি ভোট চালান নাম্বার দিয়ে বলা হচ্ছে যে আপনি একটি ট্রাফিক ভায়োলেশন করেছেন এবং সেই ভায়োলেশনটা করার জন্য আপনাকে ফাইন দিতে হবে। তার সাথে সাথে এখানে বলা আছে যদি আপনি সেটার বিষয়ে কোনো এভিডেন্স যদি দেখতে চান এবং টাকাটা যাতে সহজে পেমেন্ট করতে পারে তার জন্য একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হচ্ছে। এই ধরনের যে চালান সেটা ভুয়ো চালান এটা আমরা মানুষকে জানাতে চাইছি এটা সম্পূর্ণ রকম ভাবে ফেক এটা এক রকমের স্ক্যাম। এই অ্যাপটা যদি কেউ ডাউনলোড করে তাহলে একটা সম্ভাবনা থাকছে একটি সাইবার ক্রাইমের প্রতারণার ভিকটিম হয়ে যাচ্ছে।

 আসল ট্রাফিকের চালান এবং নকল চালান কি রকম হয় এবং কিভাবে সেটা সরকারি ভাবে যায় এবং কিভাবে টাকা পেমেন্ট করতে হয়, সেই বিষয় নিয়ে জানান ডিসি ট্রাফিক নিমা নরবু ভুটিয়া।

ডিসি ডিডি KULDIP SONAWANE জানান....... আমরা একটা কমপ্লেন পেয়েছি তার ভিত্তিতে আমরা একটি সুয়োমটো কেস শুরু করেছি। কেস নাম্বার ১০৪/২৫। ওটা নিয়ে যে অ্যাপ আছে সেই অ্যাপটা আমরা পেয়ে গেছি এই অ্যাপ থেকে ফরেনসিক বিভাগে পাঠিয়ে দিয়েছি এবং সেখানে খতিয়ে দেখে এই অ্যাপটি কোন কোন ওয়েবসাইটে এবং কোন কোন আইপি অ্যাড্রেসের সঙ্গে জড়িত আছে ওই অ্যাপটির ডেভেলপার কে আছে সেই বিষয়ে জানার জন্য ফরেনসিকে পাঠিয়ে দিয়েছি। এর ক্ষেত্রে আমরা দুটো জিনিস আমরা বলব আপনাদের মধ্যে যে ভয় ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে, একটি অ্যাপ ইন্সটল করার কথা বলা হচ্ছে এটা আপনারা করবেন না। এই যে অ্যাপটি আছে, অ্যাপটি ফেক আছে অ্যাপটি যে কোন নামে হতে পারে। যে সময় আপনি অ্যাপটি ইন্সটল করবেন আপনার মোবাইল ফোনের অ্যাক্সেস প্রতারকরা তাদের হাতে নিয়ে নেবে , এরপরে আপনার কাছে একের পর এক টাকা কেটে নেবে। এর জন্য আপনি অ্যাপটি ইন্সটল করবেন না। যদি আপনি এই অ্যাপটি ইন্সটল করে থাকেন ইমিডিয়েটলি আপনার মোবাইলটিকে অফলাইনে নিয়ে যেতে হবে। যার ফলে আপনার ফোনের এক্সেস প্রতারকেরা পাবে না। অফলাইনে নিয়ে গিয়ে ওই অ্যাপটিকে আনইন্সটল করতে হবে। এবং ইমিডিয়েটলি আপনার ফোনটি রিসেট করতে হবে। যদি আপনি প্রতারণা শিকার হয়ে থাকেন তাহলে ভর্তির দ্রুত আপনি ১৯৩০ এবং প্রোটাল যে আছে সেখানে অভিযোগ রেজিস্টার করতে পারবেন এর পাশাপাশি আপনি আপনার নিকটবর্তী থানায় অভিযোগ করতে পারবেন। এটা নিয়ে আমাদের কাছে কিছু কমপ্লেন এসেছে তবে এখনো পর্যন্ত ফিনান্সিয়াল ফর্ড অভিযোগ এখনো আসেনি। যেহেতু পুজোর সময় আসছে সেই কারণে এইভাবে ট্রাফিক চালান বা অন্য কোনভাবে আপনাকে প্রতারণা করার চেষ্টা করবে। সরকারি ক্ষেত্রে কোনভাবে অ্যাপ বা whatsapp এর মাধ্যমে বা ফোনের মাধ্যমে পাঠাবে না। Government এর যে ওয়েবসাইট আছে , সেটিকে ভেরিফাই করার পরেই আপনি বাকি প্রসেস করবেন।

Post a Comment

Previous Post Next Post