প্রাথমিক স্কুলের শিক্ষক–শিক্ষিকারা না জানিয়ে দীর্ঘদিন ছুটি নিলে কঠোর ব্যবস্থা নিতে চলেছে স্কুলশিক্ষা দপ্তর। স্কুলশিক্ষা কমিশনার সোমবার রাজ্যের ২৩ জেলার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকদের নির্দেশে বলেছেন, অনুমতি ছাড়া শিক্ষক–শিক্ষিকাদের ছুটির যে সব ঘটনা রয়েছে, তার প্রতিটি গুরুত্ব দিয়ে দেখতে হবে।
অনুমোদনহীন অনুপস্থিতি বা বকেয়া ছুটির ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষক–শিক্ষিকার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে ব্যাপারে ৩০ দিনের মধ্যে বিশদ রিপোর্ট স্কুলশিক্ষা কমিশনারের অফিসে জমা দিতে হবে।
ওই বিজ্ঞপ্তিতে প্রাথমিক স্কুলের শিক্ষক–শিক্ষিকাদের অনুমতি ছাড়া ছুটি নেওয়াবা দীর্ঘদিন না জানিয়ে স্কুলে অনুপস্থিত থাকার ঘটনায় রাশ টানতে সব ডিআই–কে দ্রুত বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশদেওয়া হয়েছে।