রাজ্যসভায় কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া আসনে ভোটগ্রহণ। আগামী ১৬ অক্টোবর ভোটগ্রহণ হবে। দিল্লির রাজনৈতিক মহলে জোর চর্চা, সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেবদের পথেই কি হাঁটতে চলেছেন কোয়েলও? এ বার কি বিজেপির টিকিটে মনোনয়ন জমা দেবেন কোয়েলই? এ নিয়ে কোয়েল যদিও এখনও কোনও মন্তব্য করেননি। বিজেপির তরফেও কিছু জানানো হয়নি।