সপরিবার মুম্বইয়ের বিখ্যাত লালবাগচা রাজার দর্শন করতে গিয়েছিলেন শাহরুখ খান। সোমবার লালবাগচা রাজার মণ্ডপে যান কিং খান। সঙ্গে ছিলেন স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা খান এবং দীর্ঘদিনের ম্যানেজার পুজা দাদলানিকে। কড়া নিরাপত্তার মধ্যেই গণেশ আরতিও করেন শাহরুখ ও। আর সেই সময়ের বেশ কিছু ছবি ও ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
নীল রঙের ট্র্যাডিশনাল কুর্তা-পাঠানি সাজে এ দিন দেখা যায় শাহরুখকে। অন্যদিকে গৌরী পরেছিলেন হলুদ রঙের এথনিক পোশাক এবং সুহানার পরনে ছিল সবুজ ট্র্যাডিশনাল ড্রেস। পুজো প্যান্ডেলে প্রবেশের সময় বিপুল ভিড়ের মধ্যে নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে পরিবারের সঙ্গে এগিয়ে যান অভিনেতা। গণেশমূর্তির সামনে মাথা নত করে প্রণাম করতেও দেখা যায় শাহরুখকে।
তবে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে একটি যে ভিডিয়ো নিয়ে। যেখানে দেখা যায় ম্যানেজার পূজার ওড়নায় মুখ মুছছেন শাহরুখ। সেই মুহূর্তে পূজার পাশেই দাঁড়িয়ে ছিলেন গৌরী। যদিও গৌরীর কাছে ওড়না ছিল না। তবে এই ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
তবে বিষয়টি নিয়ে কোনও মুচমুচে গুঞ্জনের জন্ম দিতে নারাজ অনুরাগীরা। ভিড় এবং গরমে ঘেমে গিয়েছিলেন শাহরুখ। সেই সময় শাহরুখই পূজার কাঁধে লেপ্টে থাকে ওড়না টেনে মুখ মোছেন। পূজা বহুবছর ধরে শাহরুখের ব্যক্তিগত সচিব হিসাবে কাজ করছেন। শাহরুখ বহুবার বিভিন্ন ইন্টারভিউয়ে জানিয়েছেন, পূজা তাঁদের পরিবারেরই একজন। তাই অনুরাগীরাও এই ঘটনাকে খুবই স্বাভাবিক ভাবেই দেখছেন। তবে সোশ্যাল মিডিয়ায় একাংশের মনে নানা প্রশ্নের উদ্রেক ঘটেছে।
অনেকেরই কৌতূহল, পাশে স্ত্রী গৌরী এবং মেয়ে সুহানা থাকা সত্ত্বেও কেন তিনি পূজার ওড়না ব্যবহার করলেন। কেউ কেউ কমেন্টে লিখেছেন, 'স্ত্রীর ওড়না ব্যবহার করলেন না কেন?' আবার কারও মন্তব্য, স্ত্রী বা মেয়ের বদলে ম্যানেজারের ওড়না দিয়ে মুখ মোছার প্রয়োজন পড়ল কেন শাহরুখের?