পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে, গত ২৬ ফেব্রুয়ারি কোয়েলকে রাজ্যসভার প্রার্থী ঘোষণা করে তৃণমূল। ১৬ মার্চ নির্বাচন হলে তাতে জয়ী হয়ে সাংসদ হন কোয়েল। ৬ এপ্রিল রাজ্যসভার সাংসদ হিসেবে শপথও গ্রহণ করেন কোয়েল। বিশেষ দিনে দিল্লিতে মেয়ের পাশে ছিলেন রঞ্জিত মল্লিকও। উপস্থিত ছিলেন কোয়েলের স্বামী নিসপাল সিংহ রানে, ছেলে কবীরও। লাল পাড়, সাদা শআড়িতে শপথবাক্য় পাঠ করেন কোয়েল। পরবর্তীতে লেবার, টেক্সটাইল এবং স্কিল ডেভলপমেন্ট কমিটির সদস্যও করা হয় তাঁকে। সাংসদ হিসেবে একটি অধিবেশনেও যোগ দেননি কোয়েল। তবে তৃণমূলের হয়ে নির্বাচনের প্রচারেও দেখা গিয়েছিল তাঁকে।
তবে বিধানসভা নির্বাচনে পালাবদলের পর পরিস্থিতি বদলে যায়। তৃণমূল যখন ভেঙে খান খান, দিকে দিকে ডিম-ইঁট ছোড়া হচ্ছে দলের নেতানেত্রীদের, সেই আবহে গত ১৬ জুলাই রাজ্যসভা থেকে পদত্যাগ করেন কোয়েল। কোয়েল এখন বিজেপি-র প্রার্থী হওয়ায় রাজ্যসভায় তৃণমূলের সাংসদসংখ্যা আরও কমে ৯ হয়ে গেল। বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত সংখ্যাটা ছিল ১৩। রাজ্যে ভরাডুবির পর সুখেন্দুশেখর, প্রকাশ এবং সুস্মিতা পদত্যাগ করেছিলেন। পরে বিজেপি-তে যোগ দিয়ে আবার রাজ্যসভায় যোগ দেন তাঁরা। অন্য দিকে, পশ্চিমবঙ্গ থেকে বিজেপি-র রাজ্যসভা সাংসদের সংখ্য়া বেড়ে ৬ হয়েছে। কোয়েল সাংসদ হলে সংখ্যা বেড়ে হবে ৭।