আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টির সতর্কতা, ৩০-৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া, জারি কমলা সতর্কতা

আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টির সতর্কতা, ৩০-৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া, জারি কমলা সতর্কতা

কলকাতা: আগামী ২-৩ ঘণ্টায় উত্তর ২৪ পরগনার বেশ কিছু অংশে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

কলকাতা ও সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই হাল্কা বৃষ্টি শুরু হয়েছে। বইছে দমকা হাওয়া। তীব্র বজ্রপাত হচ্ছে বেশ কিছু জায়গায়। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

Post a Comment

Previous Post Next Post