বিসর্জনে ব্যবহার করা যাবে না ক্রেন, প্রতিমা ঘুরবে ট্রলিতে



এই বার প্রতিমা বিসর্জনের সময় ব্যবহার করা যাবে না ক্রেন। এই নির্দেশ দিয়েছেন পুর কর্তৃপক্ষ। ফলে বিসর্জনের পুরো প্রক্রিয়া বিলম্বিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ বার বিসর্জনে ক্রেন ব্যবহার করা যাবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানান। পুরসভা সূ্ত্রে খবর, দশমী থেকে লক্ষ্মীপুজোর আগের দিন পর্যন্ত হুগলি নদীর ১৮টি ঘাটে বিসর্জন হয়।

নিমতলা, বাজে কদমতলা, প্রিন্সেপ এবং বাবুঘাট তাদের মধ্যে সবচেয়ে ব্যস্ত ঘাট। এই চারটি ঘাটেই কলকাতার অধিকাংশ বারোয়ারি পুজোর বড় প্রতিমার বিসর্জন হয়। পুরসভা সূ্ত্রে খবর, এ বার ট্রলিতে প্রতিমা সাত পাক ঘুরিয়ে বিসর্জন দিতে হবে। তবে বিসর্জনের পরে কাঠামো তুলতে ক্রেন ব্যবহার করা যাবে। এক পুর–আধিকারিকের অভিযোগ, বিসর্জনের সময়ে ক্রেন ব্যবহার করলে দ্রুত বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করা যায়।

পুরসভ সূত্রে খবর, এক একটি ঘাটে গড়ে ২০০টি করে প্রতিমা বিসর্জন হয়। বিসর্জন প্রক্রিয়া মিটলে লক্ষ্মীপুজোর পরে ঘাট থেকে কাঠামো তোলার কাজ শুরু হয়। এ বার কত দিনে সেই কাজ সম্পন্ন হবে, তা নিয়ে কোন সদুত্তর মেলেনি পুরসভার কাছ থেকে।

Post a Comment

Previous Post Next Post